কাহারোলে ১৩ হাজার ৮১২টি জাতীয় পরিচয়পত্র ধ্বংস

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬
দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাচন অফিসের সামনে ১৩ হাজার ৮১২টি জাতীয় পরিচয়পত্র ধ্বংস করা হয়েছে। 
 
নিম্ন মানের হওয়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ মোতাবেক এ সব পরিচয়পত্র ধ্বংস করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, কাহারোল উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ.টি.এম সেলিম, কাহারোল প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যরা।
 
ইত্তেফাক/ইউবি