নাটোরের লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তির সাপের দংশনে মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ইদ্রিস আলী উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইডপাড়া গ্রামের লাল চাঁদের ছেলে। তিনি মহিষাখোলা গ্রামের ময়েজ উদ্দিনের বাড়িতে ঘর জামাই থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় কাঁচা ঘরের মধ্যে একটি চৌকিতে ঘুমিয়ে ছিলেন ইদ্রিস আলী। সোমবার রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর সাপ দংশন করে। পরিবারের লোকজন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
