জামালপুর জেলার ইসলামপুরে বিভিন্ন অটোবাইক, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিতে ব্যবহৃত দৃষ্টি ক্ষতিকর প্রায় দেড় শতাধিক বাতি অপসারণ ও ভেঙ্গে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বটতলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা আইন শৃঙ্খলা সভায় বিষয়টি আলোচনায় উঠলে দৃষ্টি ক্ষতিকর সাদা বাতি নিষেধের জন্য মাইকিং করা হয়।মঙ্গলবার দুপুরে স্থানীয় বটতলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, থানার এসআই হাবিব, পুলিশ সদস্য ময়েন, আশরাফ, মজিবর, উপজেলা স্টাফ ছাইদুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
