টাঙ্গাইলে চলন্ত বাসে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন করেছে পাথাইলকান্দি পল্লী সমাজ। মঙ্গলবার উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ব্র্যাকের মাঠ সংগঠক (সিইপি) শাহনাজ পারভীন, ব্রাক কর্মী সেলিনা বেগম, মাসুদা খাতুন, সুফিয়া বেগম, চায়না খাতুন, রাশিদা আক্তার, আমেনা খাতুন, কাকলী খানম, আফরোজা বেগম প্রমুখ।
বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন এ কর্মসূচির সহযোগিতা করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপার বাসস্ট্যান্ডে পৌঁছায়। তবে বাস-স্ট্যান্ডে অন্যান্য যাত্রীরা নেমে গেলেও গাড়িটিতে বসা ছিল প্রায় ২৮ বছরের এক প্রতিবন্ধী নারী। ফাঁকা বাসে ওই নারীকে পেয়ে পালাক্রমে বাস চালক, সুপারভাইজার ও হেলপার তাকে ধর্ষণ করে।
ইত্তেফাক/ বিএএফ
