বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদরে মাঠে ফুটবলের সৌরভ ছড়ায় সাফ চ্যাম্পিয়নশিপ। তাই তো এই অঞ্চলের ফুটবল দলগুলোকে নিয়ে দুই বছর পর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। আর এটি আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। 
 
এবার সাফের ১২তম আসরের পর্দা উঠেছে ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হয়েছে নেপাল ও পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি। 
 
এদিকে সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।
 
টুর্নামেন্টে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।
 
ইত্তেফাক/জেডএইচ