সীতাকুণ্ডে ৪ হাজার পিস ইয়াবাসহ শ্রী রঞ্জন শাহা (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় বার আউলিয়া হাইওয়ে পুলিশ শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাঃ মেঃ ব -১২-০১৪১) তল্লাশি চালায়। এ সময় শ্রী রঞ্জন শাহার কাছে থাকা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবিব বলেন, ৪ হাজার পিস ইয়াবাসহ শ্রী রঞ্জন শাহাকে আটক কারা হয়েছে। রঞ্জন শাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
