নিজেদের মাঠে বাংলাদেশকে হারিয়ে বড় ধাক্কা দিয়েছিল। ঘুরে-ফিরে সেই একই প্রশ্ন উঠছে- বাংলাদেশ আজ ঘরের মাঠে পেয়েছে ভুটানকে প্রতিশোধের দিন। কিন্তু কোচ জেমি ডে মোটেও প্রতিশোধের কথা বলছেন না। পাল্টা প্রশ্ন করছেন- ‘কেন প্রতিশোধের খেলা হবে। তোমরা কেন বুঝতে পারছ না যে, এটা সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশকে ভালো করতে হবে। প্রথম ম্যাচে আমরা ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচের কথা ভাবব। ব্যস এর চেয়ে বেশি কিছু আমার মাথায় নেই।’ কিন্তু দর্শক ভাবছে প্রতিশোধ। তাই হয়তো চাপ থাকবে।
জেমি আবারও বললেন, ‘চাপ থাকলে সেটা দর্শকের চাপ। আমাদের মধ্যে কোনো চাপ নেই।’
চাপ না থাকলেও দলে চমক নিয়ে আসছেন কোচ জেমি ডে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বদলে গেছে কোচের পরিকল্পনা।
গতকাল কোচের বেছে নেওয়া ১১ জন খেলোয়াড়ের মধ্যে ছিলেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। তবে আজ ভুটানের বিপক্ষে বাদশার বদলে খেলবেন নাসিরউদ্দিন চৌধুরী। অপরদিকে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার জায়গায় খেলবেন ওয়ালি ফয়সাল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: আশরাফুল রানা:
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, নাসিরউদ্দিন চৌধুরী, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ।
মিড ফিল্ড: জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া ।
আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ এবং সাদউদ্দিন।
ইত্তেফাক/জেডএইচ
