বিদ্যালয়ে পাঠদানের সময় শিক্ষার্থীর মাথায় খুলে পড়লো ফ্যান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৪
রংপুরে পাঠদান চলাকালে এক স্কুলছাত্রীর মাথায় খুলে পড়লো সিলিং ফ্যান। এ ঘটনায় ছাত্রীটি গুরুতর আহত হয়। স্কুল কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে স্কুল ছুটি দিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে নগরীর আজিজুল্লাহ স্কুলে।
 
বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রধান শিক্ষক সূত্রে জানা গেছে, সে সময় বিদ্যালয়ে সপ্তম শ্রেণির পাঠদান চলছিল।  হঠাৎ করে একটি সিলিং ফ্যান খুলে অধ্যায়নরত শিক্ষার্থী নাহিয়ানের মাথার ওপর পড়ে যায়। আহত নাহিয়ানকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়।
 
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নাহিয়ান গুরুতর আঘাত পেয়েছে। আমরা তার চিকিৎসার ব্যাবস্থা করেছি।
 
ইত্তেফাক/নূহু