লন্ডনে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭
লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর ১২টি গাড়ি ৮০ জন কর্মী । লন্ডন ফায়ার ব্রিগেড একথা জানিয়েছে। বিবিসি।
 

 

বিদ্যালয়টিকে পুরো যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিদ্যালয়েগুলোর একটি। আগুন লাগার ঘটনায় কোন হতাহতের খবর জানায়নি কর্তৃপক্ষ।
 
খবরে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ডাজেনহাম এলাকার হিওয়েট রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকান্ড ঘটে। এ সময় বিদ্যালয়ের ভিতরে কেউ ছিল কিনা তা জানা যায়নি।
 
এক তলা ভবনের প্রায় অর্ধেকই আগুনে পুড়ে গেছে। সেখানে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
 
ইত্তেফাক/টিএস