যুবলীগ নেতা শাহীন হত্যা: ৭ জনের যাবজ্জীবন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৫৫

পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের যুবলীগ নেতা মো. শাহীন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড ও তা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় দেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজা খাঁ, সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মাসুদ তালুকদার, রনি কাজী ও বাঁধন। এদের মধ্যে রাজা খাঁ ছাড়া অন্য আসামিরা পলাতক। 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে খালাস দিয়েছেন বিচারক। দণ্ডিত ও খালাস পাওয়া সবার বাড়ি শ্রীনগরের মগডাল এবং পূর্ব বাঘড়া গ্রামে।

আরো পড়ুন: গুজরাট দাঙ্গায় ধর্ষিতা বিলকিসকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রায়ের বিবরণ থেকে জানা যায়, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আসামিরা ২০১৪ সালের ৬ মার্চ সন্ধ্যায় শাহীনের ওপর হামলা চালায়।

ইত্তেফাক/এমআই