কক্সবাজারের টেকনাফে চাকমার কূল রোহিঙ্গা বস্তিতে গ্যাস সিরিন্ডার থেকে আগুন লেগে ১৪টি বাড়ি পুড়ে গেছে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার ভোরে উপজেলার হোয়াইক্যং কেরুনতলী চাকমারকূল রোহিঙ্গা বস্তির ১নং টিলায় অবস্থানরত ৩ নং ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৪টি ঘর পুড়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইত্তেফাক/ইউবি
