বগুড়ায় জেএমবির ৫ সদস্য আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪২
বগুড়ার শেরপুর উপজেলা থেকে পাঁচ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের শীর্ষস্থানীয় দুই নেতাসহ পাঁচজনকে আটক করা হয়।
 
তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে দুটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও তিনটি চাকু উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
 
ইত্তেফাক/ইউবি