জাল ভিসা ও মানবপাচার : প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩
কুয়েতসহ বিভিন্ন দেশে জাল ভিসা ও বিএমইটির মাধ্যমে মানবপাচারের অপরাধে প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
 
মঙ্গলবার রাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডি অফিসার এস এস মো. এনামুল কবির।
 
ইত্তেফাক/ইউবি