বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাৎ বার্ষিকী পালন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৪
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গ্রাম প্রদক্ষিণ করে তার স্মৃতির উদ্দেশে স্থাপিত স্মৃতি ফলক চত্বরে গিয়ে শেষে হয়। সেখানে উপস্থিত সকলে স্মৃতি ফলকের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
পরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বীরশ্রেষ্ঠ’র সম্মানে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরে বীরশ্রেষ্ঠ  নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
IMG0
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
 
ইত্তেফাক/বিএএফ