দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর আর্থিক অনুদান পেলেন ময়মনসিংহের ত্রিশালের জব্বার মিয়া। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে অনুদানের ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল রিপোটার্স সাধারণ সম্পাদক কামাল হোসেন, সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, সাংবাদিক জামাল উদ্দিন শামীম, কামরুজ্জামান মিনহাজ, নুরুল আমিন, মাসুদ মিয়া, আঃ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত সুধীজন দানবীর মহিলা, দৈনিক ইত্তেফাক মফস্বল সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদকে ধন্যবাদ জানান এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য ২৮ আগস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় '৭৭ বছর বয়সেও জব্বারের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড' শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশের পর এক দানবীর মহিলা দৈনিক ইত্তেফাক ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদের মাধ্যমে জব্বারের নামে ২৫ হাজার টাকা অনুদান পাঠান।
ইত্তেফাক/নূহু
