কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে র্যাবের পাতা জালে লাখ পিস ইয়াবাসহ মধ্যম জালিয়া পাড়ার মাদক চোরাকারারী মোঃ হোসেন আটক হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), গোপন সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করেন জালিয়া পাড়ার মৃত আবু বক্করের পুত্র মোঃ হোসেন (৩৫) বসত-বাড়িতে। এ সময় মোঃ হোসেনকে আটক করে। লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এছাড়া ধৃত ব্যক্তির স্বীকারোক্তিমতে ঘরে তল্লাশী চালিয়ে ৪৯টি ওয়াটার প্রুফ প্যাকেটে ৯৮ হাজার পিস ইয়াবাসহ মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
