পটিয়ায় পূজা দেওয়ার সময় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে পূজা দেওয়ার সময় পানিতে ডুবে মুন্নী নাথ (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত মুন্নী নাথ উপজেলার গৈড়লা নাথপাড়া এলাকার শিপক নাথের স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল ৮টার দিকে পুকুর ঘাটে ফুল দিয়ে পূজা করার সময় পা পিছলে পুকুরে পড়ে যায় মুন্নী। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে পটিয়া থানার এসআই মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পটিয়া থানার পুলিশ প্রথমে পটিয়া হাসপাতালে যায়। পরে গৈড়লা এলাকা গিয়ে মুন্নী লাশ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ