ছারপোকার কামড়ে হাসপাতালে ক্রিকেটাররা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮
ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে গেছেন পাকিস্তানের আটজন ক্রিকেটার। দেশটির জার্সিতে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান ইমরান ফারহাত টুইটারে এ তথ্য জানিয়েছেন।
 
টুইটে তিনি লেখেন, ‘ছারপোকার ভয়াবহ কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি।’
 
কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে গিয়েছিলেন ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিং রুমে ছারপোকার কামড়ে হাসপাতালে যেতে হয় ইমরান ফারহাতসহ আরও সাত ক্রিকেটারকে।
 
ইসলামাবাদের এই মাঠের বাজে অবস্থা ভিডিও করে টুইটারে ছেড়েছেন ফারহাত।
 
ইত্তেফাক/জেডএইচ