ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জহির মিয়া (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহির মিয়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের মৃত বশির মিয়ার পুত্র। গত মঙ্গলবার রাতের কোন এক সময় জহির মিয়ার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহির মিয়ার স্ত্রী সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করেন। স্ত্রীর সঙ্গে যোগাযোগ না থাকায় অশান্তিতে ভুগছিলেন তিনি। পারিবারিক অশান্তি থেকেই জহির মিয়া আত্মহত্যা করে থাকতে পারে।
আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইসমাঈল হোসেন বলেন, নিহত ব্যক্তি নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত সাড়ে ১২টায় ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
