মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে নজরুল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উক্ত গ্রামের সাকেন বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সে বজ্রপাতে নজরুল ইসলাম নিহত হন। এরপর এলাকাবাসী নজরুল ইসলামকে মাগুরা সদর হাসপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
