ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আহত প্রীতম মারা গেছেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ট্রেন দুর্ঘটনায় আহত প্রীতম ভট্টাচার্য (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৪ সেপ্টেম্বের মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত প্রীতম আখাউড়া রেলওয়ে কুমারপাড়া কলোনীর প্রানকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র। তিনি আখাউড়া রেলওয়ে ষ্টেশনে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
আখাউড়া নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট রাতে প্রীতম ট্রেন যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে উদয়ন এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিলেন। ট্রেনটি সীতাকুন্ড স্টেশন এলাকায় পৌঁছুলে তিনি ট্রেন থেকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ও পরে ম্যাক্স হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়।
 
আখাউড়া পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম জানান, প্রায় ২ বছর আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে যোগদান করেন প্রীতম। তিনি খুব ভালো ছেলে ছিলেন।
 
ইত্তেফাক/নূহু