প্রথমবারের মতো একই গ্র্যান্ডস্লামের সেমিফাইনালের দুই জাপানি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৩
প্রথমবারের মতো একই গ্র্যান্ডস্লামের পুরুষ ও নারী ইভেন্টে দুজন জাপানি প্রতিযোগী শেষ চার নিশ্চিত করেছেন। এর মধ্যে পুরুষ এককে কেই নিশিকোরি ও নারী ইভেন্টে নাওমি ওসাকা চলে এই কীর্তি গড়েছেন।
 
ছেলেদের এককে ক্রোয়েশিয়ার মারিন সিলিককে ২-৬, ৬-৪, ৭-৬(৭/৫), ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন নিশিকোরি। ২০১৪ সালে এই নিশিকোরিকে হারিয়েই শিরোপা জিতেছিলেন সিলিক। অপরদিকে নিশিকোরি ২০১৪ ও ২০১৬র পর তৃতীয়বারের মতো খেলবেন ইউএস ওপেনের শেষ চারে।  
 
সেমিফাইনাল নিশ্চিত করে নিশিকোরি বলেন, অবশ্যই এটা দারুণ কিছু। নাওমিই দারুণ খেলেছে। কারণ সে সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স শিরোপা জিতেন। তার জন্য এটা দারুণ এক সুযোগ।
 
কোনও নারী প্রতিযোগী হিসেবে ১৯৯৬ সালে জাপানের কিমিকো দাত গ্র্যান্ডস্লাম (উইম্বলডন) সেমিফাইনাল খেলেন। তখন জন্মই হয়নি নাওমির।
 
ইত্তেফাক/কেআই