লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩১
লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বেলাল হোসেন বাবুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের পশ্চিম বশিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
বেলালের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। 
 
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী মো. বেলাল হোসেনকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি