গফরগাঁওয়ের মাদ্রাসা ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাহমুদুল আলম মাহিম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার (২ সেপ্টেম্বর) গফরগাঁও পৌর শহরের ৮ নং ওয়ার্ড শিলাসী এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মাহিমের মা খাদিজা আক্তার বাদী হয়ে সোমবার রাতে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
নিখোঁজ মাহমুদুল আলম মাহিম উপজেলার ছিপান গ্রামের সেনা কর্মকর্তা মাহবুব আলমের ছেলে এবং ময়মনসিংহ শহরের একটি কওমি মাদ্রাসার ছাত্র।
 
গফরগাঁও থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, উপজেলা ছিপান গ্রামের সেনা কর্মকর্তা মাহবুব আলম দীর্ঘদিন যাবৎ পৌর শহরের ৮নং ওয়ার্ডের শিলাসী এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবার পরিজনসহ বসবাস করেন। গত রবিবার তার বড় ছেলে মাহিম বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ না পেয়ে মাহিমের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
 
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, নিখোঁজ মাহিমের উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ