কারিনার সমুদ্রবিলাস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০
মালদ্বীপের সমুদ্র সৈকতে মধুর সময় কাটাচ্ছে কারিনা পরিবার। সমুদ্রবিলাসের বিভিন্ন ছবি পোস্ট চলছে ইন্সটাগ্রামে। মুহূর্তেই এসব ছবি ভাইরাল হয়ে পড়ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
ইন্সটাগ্রামে কারিনার এক ছবিতে দেখা যায় তার স্বামী সাইফ আলি খান ও ছেলে তৈমুরকে। তৈমুরকে নিয়ে সমুদ্রপাড়ে হেঁটে বেড়াচ্ছেন সাইফ।
 
অন্য একটি ছবিতে দেখা যায় বিকিনি পড়ে সাইফের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন কারিনা। এসব ছবি মুহূর্তেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে।
 
অবশ্য ভাইরাল হওয়া এসব ছবিতে অনেকে তাদের শুভেচ্ছা জানান। এক ভক্ত লিখেন, তোমাদের পুরো পরিবারকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে।
IMG0
ইন্সটাগ্রামে দেয়া কারিনার ছবি
 
ইত্তেফাক/এসআর/টিএস