সালমানকে বিয়ে করতে বাড়িতে হাজির পাগলাটে নারী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬
বলিউড সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে তার মুম্বাইয়ের বাড়ির সামনে হাজির হয়েছেন এক নারী। পুলিশ জানায় ওই নারী মানসিক বিকারগ্রস্ত। খবর হিন্দুস্তান টাইমসের। 
 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বলিউড তারকা সালমানকে বিয়ে করতে গত মাসের ১১ তারিখ বাড়ি ছাড়েন ওই নারী। ২৪ বছর বয়সের ওই নারীর বাড়ি উত্তরাখণ্ডে।
 
তিনি বাড়ি ছেড়ে প্রথমে মুম্বাই শহরে আসেন। এরপর মুম্বাইতে সালমান খানের বিলাসবহুল এপার্টমেন্ট গ্যালাক্সির সামনে হাজির হন। এরপর সালমানের ফ্লাটে ঢোকার চেষ্টা করেন। কিন্তু সেখানকার দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়।
 
পড়ে পুলিশ এসে ওই নারীকে থানায় নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা নারায়ন তারকুন্ডে জানান, থানায় নিয়ে যাওয়ার পর ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
 
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা  বিভিন্ন পরিক্ষা শেষে বলেন,  ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।  চিকিৎসকরা জানান, ওই নারী অনবরত একটা কথাই বলছিলেন, ‘সালমানকে বিয়ে করতে আমি মুম্বাই এসেছি।’
 
এরপর গত মাসের ২৯ তারিখে ওই নারী কয়েকটা ফোন নম্নর বলেন, ওই নম্বরগুলোতে যোগাযোগ করলে ওই নারীর বাবাকে পাওয়া যায়।  পরে বাবার হাতে হস্তান্তর করা হয় তাকে।
 
ইত্তেফাক/এসআর/টিএস