টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেছেন, দেশ গঠনে ভাল মানুষের খুব প্রয়োজন। একজন সাধারণ মানুষ ইচ্ছে করলেই ডিসি, এসপি বা জন-প্রতিনিধি হতে পারেন না, কিন্তু যে কেউ ইচ্ছে করলে একজন ভাল মানুষ হতে পারেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রোভার স্কাউটের আজীবন সদস্য, আজীবন পৃষ্ঠপোষক সদস্য ও দাতা সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আরও বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজে ভাল মানুষ সৃষ্টি করতে হবে। বর্তমানে ভাল মানুষের খুব অভাব। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করতে স্কাউট আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-, বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি মো. ফেরদৌস আলম খান প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
