খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৮
খুলনার পাকগাছায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সোহেল ফারাজি (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ যাত্রী। নিহত সোহেল খুলনার রুপসা চর খ্রিষ্টান গলির সোবহান ফারাজির ছেলে। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, নিহতের মাথা-মুখে গুরুতর আঘাতসহ দু’পায়ের হাঁটুর নিচে থেকে ভেঙ্গে গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের বাদামতলা মোড়ে পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে একটি মাছবাহী পিকআপকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
 
ইত্তেফাক/জেডএইচ