বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর শহরের দামগাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম সে দামগাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামগাড়া গ্রাম অভিযান চালিয়ে ১৫ পুরিয়া গাঁজাসহ কালামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
