টেকনাফে ইয়াবাসহ চিকিৎসক ও আইসিটি বিশেষজ্ঞ আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৯
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ অবসরপ্রাপ্ত চিকিৎসক ও আইসিটি বিশেষজ্ঞ পরিচয়ধারী দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি বিশেষ দল মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেপ্তার করে।
 
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাকড়িয়া কান্দির বাসিন্দা (বর্তমানে ঢাকা ডিএমপি মিরপুর-২, মনিপুর-৬৩৪) মো. আব্দুল গণির ছেলে অবসরপ্রাপ্ত ডা. মেরাজ উদ্দিন (৩০) ও নরসিংদী জেলার রায়পুর থানার কড়ইপুরের বাসিন্দা মৃত ধন মিয়া ওরফে ফারুক মিয়ার ছেলে আইসিটি বিশেষজ্ঞ মোক্তার হোসেন (৩৬)।
 
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১০ একটি চৌকস দল মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮শ পিসসহ অবসরপ্রাপ্ত ডা. মেরাজ উদ্দিন ও আইসিটি বিশেষজ্ঞ মোক্তার হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ