নগরীর আশকারদিঘী পশ্চিম পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অরুণ চক্রবর্তী নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় ১১টি কাঁচাঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, আগুন লাগা একটি ঘরে আটকা পড়েন অরুণ চক্রবর্তী নামে এক বৃদ্ধ। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয় লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের হিসাব রক্ষক ছিলেন বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
