গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৫
ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে বুলবুল আহমেদ (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গাড়ির চালকসহ আরও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজার সংলগ্ন কান্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত বুলবুল সহনাটি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও  ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গৌরীপুর উপজেলা সদর থেকে সিএনজি চালিত  অটোরিকশা যোগে পাছার বাজার যাচ্ছিলেন বুলবুল। পথিমধ্যে পাছার বাজার সংলগ্ন কান্দাপাড়া এলাকায় আসতেই অটোরিকশার সঙ্গে রিকশার সংঘর্ষে হলে গাড়ি থেকে ছিটকে পড়ে বুলবুল গুরুতর আহত হন। পড়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান দুর্ঘটনায় বুলবুল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ