আগৈলঝাড়ায় পলাতক ৫ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯
আগৈলঝাড়ায় ৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রাম থেকে সিআর মামলার পলাতক আসামি কামাল বেপারী, তার স্ত্রী ফাতেমা বেগম, ছেলে রিয়াজ বেপারী, মেয়ে রুনা খানম ও ভাই জামাল বেপারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ