রংপুরের উত্তম হাজিরহাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি তামাকের গুদাম পুড়ে গেছে। শুক্রবার ভোরে রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ডায়মন্ড নামে এই প্রতিষ্ঠানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গুদামের মালিকপক্ষ।
ক্ষতিগ্রস্ত ডায়মন্ড তামাক গুদামের মালিক জানান, শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায়। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করেলও গুদামের রক্ষিত তামাক পুড়ে ছাই হয়ে গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, গুদামে আগুন লাগার খবর শুনে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদামের কয়েকটি রুমের মালামাল পুড়ে যায়। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ইত্তেফাক/বিএএফ
