ভোলার বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মোকতার হোসেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার, জেলা পরিষদ সদস্য শাহজাদা তালুকদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক এডভোকেট নজরুল হক অনু ও বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আহম্মদ উল্লাহ।
সংগঠনের সভাপতি শিমুল চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি হাওলাদার মাকসুদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
পরে বোরহানউদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
ইত্তেফাক/বিএএফ
