জয়পুরহাটে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০
জয়পুরহাটে রেমী আকতার (১৫) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মিল্টন চন্দ্র রায়। শুক্রবার আমদই ইউনিয়নের কেন্দুল সরকার পাড়া এলাকায় গিয়ে তিনি ওই বিয়ে বন্ধ করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, কেন্দুল সরকার পাড়া গ্রামের আবু সাইদ মোল্লার স্কুল পড়ুয়া মেয়ে রেমী আকতারের সঙ্গে জেলা শহরের পূর্ব ধানমন্ডি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে রাজু আহমেদের (২৮) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশসহ বিয়ে বাড়িতে হাজির হন ইউএনও। সেখানে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে মেয়ের পিতা ভুল স্বীকার করেন। এ সময় বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকায় মেয়ের বাবাকে ছেড়ে দেওয়া হয়। ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন মেয়ের বাবা আবু সাইদ মোল্লা।
 
ইত্তেফাক/বিএএফ