একটি বটগাছ। নিচে শত শত মানুষের জটলা। আর গাছের ডাল জুড়ে দর্শক। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। তা দেখার জন্য এই চেষ্টা। তবে ঘটনা হচ্ছে ভিন্ন। বাঙ্গালি যে কতটুকু ফুটবল পাগল তা এই দৃশ্য দেখলেই বুঝা যায়।
চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় মাঠ কানায় কানায় ভরে উঠে। এসময় খেলা দেখতে অনেক দর্শক এই বট গাছে উঠে।
এই ম্যাচে অংশ নেয় গুরুদাসপুরের চাপিলা ও বিয়াঘাট ইউনিয়ন একাদশ। খেলায় চাপিলা ইউনিয়ন একাদশ ১-০ গোলে জয়লাভ করে। নাটোরের গুরুদাসপুরে শহিদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে বিকেল খেলা শুরু হয়।
ইত্তেফাক/জেডএইচ
