সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩৭) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদানন্দপুর শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
