ফরিদপুরে ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫
ফরিদপুর পৌরসভার ঝিলটুলি এলাকায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় ফয়সাল খাঁন (৩২) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। 
 
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল খাঁন (৩২) শহরের লক্ষ্মীপুর এলাকার আলমগীর খাঁনের পুত্র। তিনি ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। 
 
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, ফয়সাল খাঁন সড়কে ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় ময়লাবাহী ট্রাকটি সাইড করতে গিয়ে ওই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দেয়। গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
 
ইত্তেফাক/ইউবি