নাগরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৫
টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক শিক্ষার অগ্রগতি, ঝড়ে পড়া রোধ, শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে আরও মনোযোগী করে গড়ে তোলার জন্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পংবাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ মা অনুষ্ঠিত হয়। 
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কলিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. রফিকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
 
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুস ছবুর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম অপু, বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, মামুদ নগর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গয়হাটা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আসকর, ধুবড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাকিল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ