গফরগাঁওয়ে রিয়াদ হত্যা: ১০ দিনেও গ্রেফতার হয়নি আসামিরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৬
ময়মনসিংহের গফরগাঁওয়ের রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি রাশিদ, আব্দুল আহাদ, আশরাফুল, কামরুল, মীর রাসেল, মীর মনির এখনও ধরা ছোয়ার বাইরে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি।
 
থানা পুলিশ, মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রিয়াদকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের ব্যবসায়ী আশরাফুলের ‘দোকানের তালা খোলার চেষ্টার অপরাধে’ একটি গাছে বেঁধে পিটিয়ে হত্যা করে করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত রিয়াদের ফুফা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 
 
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানান, এ মামলার আসামিদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।
 
ইত্তেফাক/জেডএইচ