সাতক্ষীরায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও ডেইলি সাতক্ষীরা পত্রিকার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাস ২০১৮ সালের ১৫ এপ্রিল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগভোগের খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান।
ইত্তেফাক/বিএএফ
