রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে মহানগর পুলিশ ৫৮ জনকে এবং জেলা পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাতভর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৫২ জনকে আটক করেছে। এছাড়াও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর শাহ্ মখদুম থানার বড়-বনগ্রাম এলাকায় সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালিয়ে আরও ৬জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে। এসব অভিযানে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
