নন্দীগ্রামে আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শমীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত প্রমুখ। 
 
বর্ধিত সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে সেন্টার কমিটি গঠন ও দলীয় মহিলা সমাবেশ হয়। বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরাসহ নানা কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ