‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’-এ শ্লোগানকে সামনে রেখে সাভারে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে থানাস্ট্যান্ড মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাবশিয়া ইসলাম লিজা, উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি মিসেস রোকেয়া হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাহফুজা খানম, সাভার থানার ইন্সপেক্টর (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) জাকারিয়া হোসেন, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্ট) এমারত হোসেন প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
