চৌদ্দগ্রামে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭
কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় দানকারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তারকৃতরা হল- চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ মুরাদপুর গ্রামের মৃত জতিন্দ্র কুমার নাথের ছেলে অজিত কুমার নাথ, চাঁদপুর মতলব দক্ষিণের ঘোষপাড়া গ্রামের মৃত নারায়ণ ঘোষের ছেলে বিপ্লব ঘোষ চঞ্চল, কুমিল্লার বুড়িচংয়ের জঙ্গলবাড়ি গ্রামের মৃত কাজী নুরুল হকের ছেলে কাজী সিরাজুল ইসলাম, সদর দক্ষিণের উনাইশার গ্রামের হারাধন চন্দ্র ধরের ছেলে শ্রী মিন্টু চন্দ্র ধর ও একই গ্রামের তপন কুমার দাসের ছেলে শ্যামল কুমার দাস। 
 
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন জানান, শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামানো হয়। গাড়িতে থাকা অজিত কুমার নাথ নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে একটি ভিজিটিং কার্ড দেয় এবং ৩৪তম বিসিএস ক্যাডার বলে দাবি করে। অপরদিকে বিপ্লব ঘোষ নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৭০/১০৯ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ