নির্বাচনে আসেন, কেউ প্রভাব খাটাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে না এসে আমার বন্ধুরা ভুল করেছেন। নির্বাচনে হার জিত থাকবেই। নির্বাচন ভয় পান কেন? নির্বাচনে আসেন, কেউ প্রভাব খাটাবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। খেলায় নিরপেক্ষ রেফারি থাকে। নির্বাচনেও থাকবে। নির্বাচন কমিশনই তো নির্বাচনের নিরপেক্ষ রেফারি।
 
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শনিবার এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 
 
 
তিনি বলেন, বিএনপির বন্ধুদের বলবো, ফাউল করবেন না। তাহলে জনগণ লালকার্ড দেখাবে। জনগণ নির্বাচন চায়। খালি মাঠে গোল চায় না। মাঠে আসুন, খেলায় হার জিত থাকবেই। ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে আসুন। 
 
ইত্তেফাক/জেডএইচ