রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮
রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করে শনিবার দুপুরে জেলা হাজতে পাঠানো হয়েছে।
 
রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/বিএএফ