স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। কারাবন্দি খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে সাত জ্যেষ্ঠ নেতা সেখানে গেছেন।
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা রবিবার বিকাল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কক্ষে প্রবেশ করেন।
 
প্রতিনিধি দলে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল।
 
এই বৈঠকে খালেদা জিয়ার কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হবে।
 
ইত্তেফাক/এমআই