সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭
দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  আজ এ মনোনয়ন দেন।
 
সভাপতিমন্ডলির পাঁচ সদস্যরা হচ্ছেন, ইমরান আহমদ, এ বি তাজুল ইসলাম, মাহবুব-উল-আলম হানিফ, ফখরুল ইমাম ও নুরজাহান বেগম।
 
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
 
ইত্তেফাক/এস আর